Wednesday, July 15, 2015
0 comments

ব্লগার টিটোরিয়াল ১

12:17 PM
কী ভাবে করবেন একটি ব্লগার একাউন্ট
ব্লগস্পট বা ব্লগার হচ্ছে ব্লগিং করার জন্য আলাদা পোর্টাল। এরা প্রত্যেক ব্লগারকে আলাদা করে সাবডোমেইন দিয়ে থাকে আর সেগুলো দিয়ে ব্লগাররা নিজেদের মতো ব্লগায় যায়। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে খুলতে হয় একটা ব্লগার একাউন্ট।

প্রথমে আপনাকে যেতে হবে Blogspot.com এ। এরপর আপনার যদি গুগল একাউন্ট (জি-মেইল) থাকে তাহলে গোল চিহ্ন দেওয়া জায়গায় আপনার ইউজার নাম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।




আর যদি আপনার কোন গুগল একাউন্ট না থাকে তাহলে "শুরু করা যাক" বাটনে ক্লিক করুন।




শুরু করা যাক বাটনে ক্লিক করলে আপনার নিচের উইন্ডোটির মতো একটা উইন্ডো আসবে। এবার আপনার প্রয়োজন মতো ইমেইল, ইউজার নাম, ৮ অক্ষর বিশিষ্ট পাসওয়ার্ড জন্মদিন পূরন করুন। এরপর ক্যাপচা পূরন করুন। সবশেষে চালিয়ে যান বাটনে চাপ দিন।




এবার যাদের গুগল একাউন্ট নেই এবং আছে তাদের সবার জন্যই একটা উইন্ডো আসবে। প্রথমে আপনার ব্লগের শিরোনামটি দিন। এরপর আপনার ব্লগের ঠিকানা অর্থাৎ ইউ আর এল লিখুন। মনে রাখবেন, আপনার সাবডোমেইনের নাম একবার লিখে চেক করে নিবেন যে এটা খালি আছে কি না। এরপর ক্যাপচা পূরন করে আবার চালিয়ে যান বাটনে ক্লিক করুন।




এরপর আপনার পছন্দের মতো একটা টেমপ্লেট বাছাই করুন। মনে রাখবেন আপনার ব্লগের বিষয় বস্তু অনুযায়ী টেমপ্লেট বাছাই করবেন। সবশেষে আবারো "চালিয়ে যান" বাটনে ক্লিক করুন।




এবার একটি কনফার্মেশন উইন্ডো আসবে। আপনি ব্লগিং শুরু করুন বাটনে চাপ দিয়ে আপনার ব্লগিং শুরু করুন।

Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment

 
Toggle Footer
Top